নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়া নিবাসী কবি ও জুলাই আন্দোলনের যোদ্ধা মোহাম্মদ শাহজামাল (আঙ্গুর) (২৮) মারা গেছেন।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যমতে, ফিস্টুলার অস্ত্রোপচারের সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ শাহজামাল উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলাম (মিস্ত্রি)-এর ছেলে। কবিতা চর্চার পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
