বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ আবুসাঈদ ইসলাম। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে কচাকাটা বাজার পর্যন্ত প্রায় ৪০০ মিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা ও ভোগান্তি বাড়ছে।স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। অনেক শিক্ষার্থী ঝুঁকি এড়াতে যানবাহনে না উঠে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

বিজ্ঞাপন

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হওয়ায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সড়কের খারাপ অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াতে বিঘ্ন ঘটছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]