Site icon হামার কুড়িগ্রাম

কচাকাটা পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলে তেল না পাওয়ায় ভোগান্তি

মোঃ আবু সাঈদ ইসলাম, কচাকাটা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত হলেই পাম্পটিতে মোটরসাইকেলে তেল দেওয়া বন্ধ রাখা হয়। এতে জরুরি প্রয়োজনে রাতের বেলায় চলাচলকারী অনেক চালক বিপাকে পড়ছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মোটরসাইকেল চালকদের অনেক সময় তেল না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বা অন্য পাম্পে যেতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, রাতে তেল না পাওয়ায় অনেক সময় জরুরি কাজে সমস্যা তৈরি হয়। তারা অন্তত সীমিত পরিসরে হলেও রাতে মোটরসাইকেলে তেল সরবরাহ চালু রাখার দাবি জানান।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version