মোঃ নাজিমুল ইসলাম ।। কচাকাটা ।। নাগেশ্বরী
কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাবতলা বাজার এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতের এই অভিযানে থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৫)। তিনি কচাকাটা থানা মাদারগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ মকবুল হোসেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হলে আরিফুল ইসলামকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে থানায় হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
কচাকাটা থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।
পোস্ট টি পড়া হয়েছে : 337
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

নভেম্বর 3, 2026
মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]