Site icon হামার কুড়িগ্রাম

কচাকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃআবু সাঈদ ইসলাম।। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কচাকাটা জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, কচাকাটা থানা বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী, কচাকাটা কলেজ শাখা ছাত্রদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুজ্জামান কবির, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Exit mobile version