বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ আবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

নাগেশ্বরীর কচাকাটায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিকেলে উপজেলার কচাকাটা ইউনিয়নের বটতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচাকাটা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাইফুর রহমান রানা। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপির পক্ষে সকল নেতাকর্মীকে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন

এসময় তিনি নিজের দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন- জনগণ যাকে ভালবেসে মনোনয়ন দিবেন – দেশ নায়ক তারেক রহমান সেই জনগণের মনোনয়নকে শ্রদ্ধা রেখে তাকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন। সে সাথে তিনি আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে যা কিছু প্রয়োজন তা সব করবেন বলে সকলকে আস্বস্ত প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন,সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,উপজেলা যুবদলের আহবায়ক নূরজ্জামাল হক, সদস্য সচিব- আতিকুর রহমান লেবু কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক- মিনারুল ইসলাম,কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ,কচাকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রমূখ সহ কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 10

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]