মোঃ আবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী
নাগেশ্বরীতে মাদকাসক্ত নাতির লাঠির আঘাতে দাদা নিহত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত দাদার নাম আসকার আলী (৮০)। তিনি বালাবাড়ী গ্রামের মৃত্যু মন্তু শেখের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদকাসক্ত নাতি আলমগীর হোসেন তার দাদাকে কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, আলমগীর হোসেন নিহত আসকার আলীর দ্বিতীয় ছেলে আব্দুল মতিনের ছেলে। সে দীর্ঘদিন ঢাকায় বাসের সহকারী হিসেবে কাজ করত। সেখানেই তিনি মাদকে আসক্ত হয়ে পড়ে। কিছুদিন হলো সে বাড়িতে অবস্থান করছে। মাদকের প্রভাবে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে শিকলে বেঁধে রাখত তার পরিবার। বুধবার সন্ধ্যায় শিকল পড়ানো নিয়ে তার দাদাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর লাঠি দিয়ে মারপিট করলে তার দাদার মাথা ফেটে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক রয়েছে।
বিজ্ঞাপন
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম জানান, বৃদ্ধ আসকার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান চোখ ও মাথায় আঘাত ছিল। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আসকার আলীর মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পোস্ট টি পড়া হয়েছে : 912
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]

নভেম্বর 3, 2026
মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে বিদ্যালয়টির আয়োজনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য […]