Site icon হামার কুড়িগ্রাম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বেলগাছা যুব সংগঠন এর উদ্যোগে মহান বিজয় দিবস -২০২৫ উদযাপিত

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে সদর উপজেলার মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিস্কুট প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জনাব নাসরিন সুলতানা প্রধান শিক্ষক, মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাফি ইসলাম সাধারণ সম্পাদক বেলগাছা যুব সংগঠন, মুরাদ, রিনা, নিশা , চাঁদ এবং দূর্বার যুব ফোরাম ও একতা শিশু ফোরাম এর সদস্যবৃন্দসহ ও মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাফি ইসলাম।

এসময় মহান বিজয় দিবস উপলক্ষে বিস্কুট প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন আলোচনা সভা ও প্রতিযোগিতায় ।

আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন, শিক্ষাথীদের দেহ ও মন সুন্দর সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করা এবং সকলকে সকল প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আহ্বান করেন। তারপরে সঞ্জীব গাইন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও মহান বিজয় দিবসের সকল শহীদদের আত্মত্যাগের কথা।

উক্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক মুক্তারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Exit mobile version