Site icon হামার কুড়িগ্রাম

ঐতিহাসিক বড়াইবাড়ী দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন কুড়িগ্রাম জেলা বিএনপি নেতারা

ডেস্ক নিউজ


ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বড়াইবাড়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতারা বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, বড়াইবাড়ীর বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের জন্য তা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version