উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের মনির প্রায় এক বছর ধরে নিখোঁজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
নিখোঁজ মনির ওই গ্রামের হামেদ আলীর ছেলে এবং ময়না বেগমের সন্তান। পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে পরিবারের সঙ্গে কথা কাটাকাটির পর চাকরির সন্ধানে ঢাকায় যান মনির। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।
স্বজনদের দাবি, মনির তার স্ত্রী ও ছোট সন্তানদের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি। তিনি বর্তমানে কোথায় আছেন বা কেমন আছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানেন না।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি মনিরকে দেখে থাকলে, তার কোনো বন্ধু বা পরিচিতজন তার সন্ধান পেয়ে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৮৪০৬০৩৬৮
মনিরের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে তার পরিবার। তথ্যটি শেয়ার করে তার সন্ধান পেতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।






