Site icon হামার কুড়িগ্রাম

‘একদিন জাতীয় দলে খেলবে শাহীন আলম’— আশা ড. আতিক মুজাহিদের

হামার কুড়িগ্রাম নিউজ ডেস্ক

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের সন্তান শাহীন আলম ২০১৯ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন। তবে বর্তমানে ইনজুরি ও অর্থকষ্টে ভুগছেন এই প্রতিভাবান ক্রিকেটার। বিষয়টি সম্প্রতি হামার কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে উঠে এলে তা নজরে আসে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের চেয়ারম্যান ড. আতিক মুজাহিদের।

ড. আতিক মুজাহিদ বলেন,

“কুড়িগ্রামের গর্ব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহীন আলমের মতো প্রতিভা হারিয়ে যেতে দেওয়া উচিত নয়। আজ তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে। আশা করি আমরা সবাই মিলে তার জন্য কিছু করতে পারবো। ইন শা আল্লাহ, একদিন শাহীন জাতীয় দলে খেলবে এবং আমাদের কুড়িগ্রামের নাম আরও উজ্জ্বল করবে।”

তিনি সকলকে আহ্বান জানান, শাহীনের জন্য সম্মিলিতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে।

সামাজিক ও গণমাধ্যমে শাহীন আলমের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, দ্রুতই তার প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আবারও তাকে মাঠে ফেরানো সম্ভব হবে।

Exit mobile version