নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়েছে আশির দশকের আদলে তৈরি ছবি। বর্তমান সময়ের মানুষের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে পুরোনো দিনের পোশাক, চুলের ধরন, ঘরের সাজ, রাস্তার দৃশ্য কিংবা ফটোস্টুডিওর পরিবেশ। ফলে ছবিগুলো দেখতে অনেকটাই কয়েক দশক আগের ক্যামেরায় তোলা ছবির মতো মনে হচ্ছে।
এই ট্রেন্ডে কেউ নিজেকে দেখাচ্ছেন আশির দশকের সিনেমার নায়কের মতো, কেউবা পুরোনো দিনের ফটোস্টুডিওতে বসে আছেন। আবার কারও ছবিতে দেখা যাচ্ছে ভিডিও ক্যাসেটের দোকান, পুরোনো টেলিভিশন, আর্কেড গেম কিংবা সে সময়ের বসার ঘর। ছবির সঙ্গে যুক্ত করা হচ্ছে ফিল্মের দানাদার আবহ, সামান্য ঝাপসা ভাব এবং পুরোনো ছবির রঙের বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির এই ব্যবহার শুধু ছবি তৈরির বিষয় নয়; এর সঙ্গে মানুষের নস্টালজিয়াও জড়িয়ে আছে। দ্রুত বদলে যাওয়া ডিজিটাল জীবনের বাইরে গিয়ে হারিয়ে যাওয়া সময়কে নতুনভাবে দেখার সুযোগই হয়তো এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলছে।
যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
এআইয়ের মাধ্যমে এ ধরনের ছবি তৈরি করতে প্রথমে চ্যাটজিপিটিতে নিজের একটি ছবি আপলোড করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট ব্যবহার করে ছবিটিকে আশির দশকের আদলে রূপান্তর করা যায়।
ব্যবহারযোগ্য প্রম্পট:
Transform the uploaded reference photo into an authentic South Asian photograph from around the year 1980.
Preserve the person’s exact facial identity, facial structure, natural skin tone, age, body proportions and recognizable likeness. The person must remain clearly recognizable as the same individual. Do not alter or modernize the face.
Make the image look as if it was genuinely photographed around 1980, rather than a modern photograph with a vintage filter.
Create an authentic late-1970s to early-1980s South Asian visual atmosphere. Style the subject with clothing, hairstyle, accessories and grooming that were realistically popular around 1980.
Place the subject in a believable South Asian setting from around 1980, such as an old family living room, classic photographic studio, neighborhood street, school or college campus, railway station, roadside tea stall, cinema hall, old market, family courtyard or modest urban home.
Include realistic period details such as wooden furniture, vintage television sets, analog clocks, old posters, cassette players, rotary or push-button telephones, period vehicles, printed photographs and other objects that would plausibly exist around 1980.
Use authentic analog photography characteristics: 35mm film camera, slightly soft focus, natural skin texture, subtle film grain, mild film noise, slightly faded colors, warm muted tones, imperfect exposure, gentle contrast, subtle lens imperfections and realistic photographic-paper texture.
The final image should feel like a genuine family photograph or studio portrait taken around 1980 in South Asia—nostalgic, believable, imperfect and historically authentic.
Aspect ratio: 4:5 portrait.
Negative prompt: 1990s fashion, 2000s fashion, modern clothing, smartphones, modern cars, LED lights, modern buildings, contemporary furniture, modern hairstyles, modern makeup, digital camera look, excessive HDR, oversaturated colors, excessive sharpening, plastic skin, beauty filter, altered facial identity, different person, distorted face, unrealistic eyes, deformed hands, extra fingers, CGI, 3D render, artificial skin, fantasy elements, text, watermark, logo.

