বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে চার হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎শনিবার (১৬ আগস্ট) দুপুরে উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার ৪ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী, জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলার আমির মাওলানা মশিউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

‎প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে।” বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীরাই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল হতে হবে। “কৃতিত্বের আসল পরীক্ষা শুরু হবে তখন। সততা আর নৈতিকতা ধরে রাখতে পারলেই সাফল্য স্থায়ী হবে।”

‎উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের উন্নয়নের শক্তি। তাদের স্বপ্ন পূরণে আমরা সবসময় পাশে থাকবো। উলিপুরে নদী ভাঙন রোধে ও উন্নয়নে কাজ করবে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’। তিনি আরো বলেন, উলিপুরে কেউ না খেয়ে থাকবে না, চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। আমরা উলিপুরকে পরিবর্তন করতে চাই। আমরা ঘরে ঘরে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই। উলিপুরে ক্ষুদা নামের কোন শব্দ থাকবে না। বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। সুখী সমৃদ্ধ উলিপুর গড়তে কাজ করা হচ্ছে।

‎সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের এই স্বীকৃতি আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ভাল কিছু করার প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাবো।

‎অনুষ্ঠানে উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]