উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল বাজার এলাকা থেকে শ্রী বিশ্বাস শর্মা নামে এক যুবক গত ৩০ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ১৯ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে সন্ধানের চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত শ্রী বিশ্বাস শর্মার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শ্রী বিশ্বাস শর্মার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানা: পান্ডুল বাজার, উলিপুর, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭২০৩৮৮৫৭০
