উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর দাফন সম্পন্ন


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন /
উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর দাফন সম্পন্ন

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে গোপীনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

দাফন পূর্বে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এ সময় সাব-ইন্সপেক্টর বাবুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে ইমামতের মাধ্যমে জানাজা অনুষ্ঠিত হয়।

পরিবার ও এলাকাবাসী জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেন।