বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৮ লিটার তেল চুরি, ক্ষোভে ফুঁসছেন শিক্ষক

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ৮ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী মনজুরুল ইসলাম জানান, তিনি রাতে তার মোটরসাইকেল রেখে মাছের একটি প্রজেক্ট দেখতে যান। সেখানে প্রায় ১ থেকে দেড় ঘণ্টা সময় কাটানোর পর ফিরে এসে মোটরসাইকেল স্টার্ট দিতে গেলে সেটি আর চালু হচ্ছিল না। পরে সন্দেহ হলে ট্যাংকি খুলে দেখেন, ভেতরে থাকা প্রায় ৮ লিটার তেল সম্পূর্ণ উধাও।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে বিভিন্ন পাম্প থেকে এই তেল সংগ্রহ করেছি, স্কুলে যাতায়াতের জন্য। যে এই কাজটি করেছে, আল্লাহ তাকে এর শাস্তি দেবেন। চোরকে ধরতে পারলে একটি খাসি কোরবানি দিতাম।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসাইন বলেন, “আমরা একসাথে মাছের প্রজেক্টে কাজ করছিলাম। ফিরে এসে দেখি মোটরসাইকেলের তেল নেই। গাড়ি না নিয়ে শুধু তেল চুরি—এটি খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। ধারণা করা হচ্ছে, এটি কোনো বাইকারের কাজ হতে পারে।”

স্থানীয়দের মতে, এলাকায় এ ধরনের চুরি রোধে নজরদারি বাড়ানো জরুরি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]