নিউজ ডেস্ক
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মন্ডলহাট উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সচেতনতামূলক একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ খেলায় স্থানীয় তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদিকুর রহমান সাদিক, সদস্য, ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম জেলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মশিউর রহমান মুন, সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, উলিপুর উপজেলা শাখা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গঠনমূলক পথে এগিয়ে নিতে সকলকে আহ্বান জানান।
মাঠে খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

