বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া বুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দাফনের আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিউগলের করুণ সুরে জাতির এই সূর্যসন্তানকে শেষ বিদায় জানানো হয়।
গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহদী হাসান এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাদিক ইবনে সিদ্দীকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন


মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর খন্দকার তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর বয়স ছিল আনুমানিক ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপস্থিত বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]