Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কুড়িগ্রাম পুলিশ সুপার

শাহজাহান খন্দকার ।। উলিপুর

শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান। বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মোঃ মাসুদ রানা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপে উপস্থিত পূজারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

পরে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা পরামর্শ গ্রহণ করেন।

পুলিশ সুপারের এ পরিদর্শনে পূজারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে এবং উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠেন।

Exit mobile version