
উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ এরশাদ আলী (৩৯)। তিনি মৃত গোলদার হোসেনের ছেলে। তার বাড়ি ফকির মোহাম্মদ গ্রাম, ডাকঘর বুড়াবুড়ী, বুড়াবুড়ী ইউনিয়ন, উলিপুর থানা, কুড়িগ্রাম জেলা।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ এরশাদ আলী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বুড়াবুড়ী ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন।
উলিপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ ইবনে সিদ্দিক।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
উলিপুর থানা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে।
আপনার মতামত লিখুন :