Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সদস্য গ্রেফতার

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মহসিন আলী। তিনি মৃত সাহেব আলীর ছেলে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের খামার মাগুরা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার মোঃ মহসিন আলী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলদলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

উলিপুর থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। কাউকে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেওয়া হবে না।

Exit mobile version