বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পলাতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের স্বপ্ন কোনোভাবেই বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো গোষ্ঠী বা সংগঠন পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ ১৭ বছরে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন আবারও ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্ন কখনোই সফল হবে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, মঈনুল ইসলাম মঈন ও নাজমুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ সরদার, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম পারভেজ প্রমুখ।

বিজ্ঞাপন

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]