Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে নদীর পাড় থেকে বালু উত্তোলনের দায়ে৫০ হাজার টাকা জরিমানা

মাইনুল ইসলাম ।। উলিপুর

আজ ২৫/১১/২০২৫ তারিখ উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা নদী থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বালু উত্তোলন যাতে না করে এ বিষয়ে তাদেরকে মানা করলে তারা বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদান করেন।

তাই বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে জানানো হলে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ও ৪ (জ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় এস এম মেহেদী হাসান সহকারী কমিশনার (ভূমি) বালু উত্তোলনকারীর কাছ থেকে> ৫০,০০০/- টাকা জরিমানা করেন। অভিযানটি পরিচালনা করার সময় মোঃ কাওছারুজ্জামান উপসহকারী প্রকৌশলী, বিআইডব্লিউটিএ সহ পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

Exit mobile version