বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

খালেক পারভেজ লালু

কুড়িগ্রামের উলিপুরে ‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ উপলক্ষে পৌর শহরের দয়ালপাড়া এলাকার করতোয়া পত্রিকার অস্থায়ী কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে করতোয়ার উলিপুর প্রতিনিধি কার্যালয়ে পত্রিকাটি ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, প্রবীণ সাংবাদিক পরিমল মজুমদার। করতোয়া উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক ভোরের পাতার উলিপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক যুগের আলোর উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লালু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক স্বদেশ প্রতিদিনের উলিপুর প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আলোকিত সকালের উলিপুর প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, দৈনিক গণ তদন্তের চিলমারী প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সব অনিয়মের বিরুদ্ধে করতোয়া যেভাবে নিরলস কাজ করে এসেছে, আগামীতেও সেভাবে কাজ করবে। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার জন্য করতোয়া সব ধরণের পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি উত্তরোত্তর আরও সমৃদ্ধ হোক-সেই কামনা করেন। সেই সাথে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়য়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]