বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ইব্রাহিম আলম সবুজ

অগ্নিকাণ্ড থেকে নদীভাঙন, চিকিৎসা সহায়তা থেকে খাদ্য বিতরণ-সব বিপদে-আপদে এগিয়ে আসছেন কুড়িগ্রামের উলিপুরের সাফা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান। তার মানবিক কর্মকাণ্ডে আস্থা রাখছে উলিপুর উপজেলার অসহায় মানুষ।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের ভরসার নাম হয়ে উঠেছেন আব্দুস সোবহান। দীর্ঘদিন ধরে তিনি অগ্নিকাণ্ড, নদীভাঙন, চিকিৎসা সহায়তা এবং জরুরি প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার সহযোগিতার খবর ছড়িয়ে পড়ায় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষও ভিড় করছেন তার কাছে সহায়তার আশায়।

বিজ্ঞাপন

মানবিক কর্মকাণ্ডে আন্তরিকতার কারণে তিনি উলিপুরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায়-

বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল ৮টায় তিনি কুড়িগ্রামের বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট ও পশ্চিম কালপানি এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন। এসময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা এবং হৃদরোগে আক্রান্ত মেছের আলী ও বাকপ্রতিবন্ধী বিধবা পারুল বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

মানুষের প্রতি তার এই সহমর্মিতা ও দ্রুত সাড়া দেওয়ার মনোভাব স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]