Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল হক (৪০), পারুলেরপাড় গ্রামের দুলু মিয়া (৪০) ও ইসলামপাড়া গ্রামের কাইয়ুম আলী (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৮, জিআর নম্বর ২৯৮, তারিখ ৩ নভেম্বর ২০২৬। জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

Exit mobile version