Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “শহীদ রায়হা “ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

মোহাম্মদ দিদার আহমেদ জীবন, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্ট-২০২৫”।
জুলাই ঐক্যের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

আজ, ২২ আগস্ট ২০২৫, উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার সালেহী খেলাধুলার প্রসার এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্থানীয় ফুটবল দলগুলো, যেখানে দর্শকদের প্রাণবন্ত উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এবং ফাইনাল ম্যাচে থাকবে বিশেষ আয়োজন।

Exit mobile version