হামার কুড়িগ্রাম

উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুর প্রতিনিধি

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান। বক্তব্য দেন ফ্রেন্ডশিপ বাংলাদেশের উলিপুর শাখার প্রকল্প ইনচার্জ আব্দুল বাতেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান ও ফায়ার সার্ভিসকর্মী মো. রুবেল মিয়া।

সভাপতির বক্তব্যে ইউএনও এ টি এম আরিফ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিদেব যুব কল্যাণ সমিতি ও ফ্রেন্ডশিপ বাংলাদেশের উলিপুর শাখার সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে দিবসের কার্যক্রম তুলে ধরে একটি র‍্যালি বের করা হয়। পরে আগুন নেভানোর মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসকর্মী মো. মুসা মিয়া, মশিউর পাঠান, সোহাগ সরকারসহ অন্য সদস্যরা এসব কার্যক্রমে সহায়তা করেন।

Exit mobile version