
শাহজাহান খন্দকার ।। উলিপুর
কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা-র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিজানুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সহযোগিতা করে ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন, হেলভেটাস বাংলাদেশ, সুইস রেড ক্রসসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা।
এছাড়াও দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিভানোর কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
দিবসটি সফলভাবে উদযাপনের মাধ্যমে উলিপুর উপজেলায় দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধিতে নতুন অনুপ্রেরণা যোগায়।
আপনার মতামত লিখুন :