Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

শাহজাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আওয়ামীলীগের দুই সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের একজন মো. রেজাউল করিম ওরফে রিয়াজুল (৪৬)। তিনি মো. আব্দুল জলিলের ছেলে এবং উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারোপাইকা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামীলীগের বুড়াবুড়ি ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. কবির উদ্দিন (৪২)। তিনি আলহাজ্ব কপিল উদ্দিন সরকারের ছেলে। তার বাড়ি উলিপুর উপজেলার দড়িচর পাঁচপাড়া গ্রামে। পুলিশ জানায়, তিনি উলিপুর উপজেলা পর্যায়ের একজন সক্রিয় সদস্য।

উলিপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন,
“গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”

Exit mobile version