হামার কুড়িগ্রাম

কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী, সন্ধান চায় পরিবার

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামে উদ্ভাস কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে কোচিংয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে পরিবার।

নতুন তথ্য অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থীর নাম সাফিউল ইসলাম সৌমিক। তিনি কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবার নাম সিদ্দিকুর রহমান। পরিবারের দেওয়া তথ্যে তাঁর গ্রামের বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোড়াই রঘুরায় সরকারপাড়ার ঠিকানা দেওয়া হয়েছিল।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। কেউ সৌমিকের খোঁজ পেলে বা তাঁর বিষয়ে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে ০১৭৯১০৩৮১৪৯ অথবা ০১৭৩৭০২৯৫১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তাঁর সন্ধানে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।

Exit mobile version