বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে অমুসলিমদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুরে অমুসলিম জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় উলিপুর অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মো: জহুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারায় অমুসলিম জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় দেশের অমুসলিম সম্প্রদায়ের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। আগামীর উলিপুর হবে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ সম্প্রীতির অন্যন্য উদাহরণের উলিপুর।

বিজ্ঞাপন

এসময় আরও বক্তব্য রাখেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাও.মশিউর রহমান, সাবেক সেক্রেটারি প্রভাষক খায়রুজ্জামান, প্রভাষক আবু মুসা, জিতেন্দ্র নাথ রায়,কল্লোল মজুমদার,কার্তিক চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]