সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত উলিপুর উপজেলার গরীব দু:খী মেহনতী মানুষের কন্ঠস্বর কুড়িগ্রাম-২৭ উলিপুর-৩ জাতীয় পার্টির লাঙ্গল মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক জননেতা আব্দুস সোবহান সনাতন ধর্মালম্বীর সর্ব বৃহৎ শারদীয় দূর্গা উৎসব পরিদর্শনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করেন।উপজেলার বজরা,তবকপুর,গুনাইগাছ ইউনিয়নের প্রায় ২০ টি দূর্গা মন্দির পরিদর্শন করেন। শেনপাড়া দূর্গা মন্দির,কাঠালবাড়ী দূর্গা মন্দির,দাসপাড়া দুর্গামন্দির,রামধন দূর্গা মন্দির,বামনছড়া দূর্গা মন্দির,তেতুলতলা দূর্গা মন্দির সহ প্রায় বিশটি দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ২০ টি মন্দিরে ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক জননেতা আব্দুস সোবহান।
বিজ্ঞাপন
এছাড়াও কয়েকটি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের আকর্ষণী অনুষ্ঠান আরতি উপভোগ করেন। শীতল পাটি দূর্গা মন্দিরে শিশু পুস্প রানীর আরতি দেখে আব্দুস সোবহান মুগ্ধ হয়ে ৫০০ টাকা পুরুস্কার প্রদান করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে উলিপুর উপজেলার জাতীয় পার্টি নেতৃবৃন্দ ও উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলে।
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]