Site icon হামার কুড়িগ্রাম

উলিপুরের ফুলবাবুর মৃত্যুতে আব্দুস সোবহানের বিবৃতি

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওডাঙ্গা গ্রামের সুখ চরণ দাসের পুত্র ফুলবাবু দাস (১৮) গত ৩০শে জুলাই রাত ১১টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান।
তারমৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়।তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে।তার মৃত্যুর দায়ভার নার্স ও ডাক্তার কেই নিতে হবে।
হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টা অতিবাহিত হলেও একজন মুমূর্ষু রোগী কে দ্রুত সেবা দিতে নার্স বা ডাক্তার কেউই এগিয়ে আসেনি।
ফুলবাবু দাসের মায়ের আর্তনাত হাসপাতালের আগুন্তক সকলের হৃদয় কে নাড়া দিলেও নার্স বা ডাক্তার কেউ আসেনি।
ফুলবাবুর মুখ দিয়ে অতিরিক্ত রক্ত খরনে তার মৃত্যু হয়।
ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনা দায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কোনভাবে এড়াতে পারেন না।আমি উলিপুর উপজেলার একজন বাসিন্দা হিসাবে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এই ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তি দাবী করছি।
আমার উলিপুর উপজেলাবাসীর সাথে এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমি উলিপুর বাসীকে সাথে নিয়ে উপযুক্ত জবাব দিবো।

সেই সাথে আমার উলিপুর উপজেলার একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যান।
সেই বিষয়ে আমি আমার জায়গা থেকে সাধ্যমতো সহযোগীতা করবো ইনশাআল্লাহ।আপনার আশপাশে অর্থকষ্ট নিয়ে বিনা চিকিৎসায় যাতে আর কেউ মারা না যায় এবিষয়ে আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য উলিপুর উপজেলাবাসীকে আহবান করছি।

মো:আব্দুস সোবহান
চেয়ারম্যান সাফা গ্রুপ ও প্রকাশক দৈনিক বায়ান্নর আলো।
উলিপুর,কুড়িগ্রাম

Exit mobile version