হামার কুড়িগ্রাম

উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক


পবিত্র কাবা শরিফে উমরাহ পালনের নিয়তে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে আজ সকাল ১১টার ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন। উমরাহ সফরে যাওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জীবনের চলার পথে জেনে-না জেনে কারও মনে কষ্ট দিয়ে থাকলে কিংবা কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, পবিত্র এই সফর যেন মহান আল্লাহ কবুল করেন—এ জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত।

ড. আতিক মুজাহিদের এই উমরাহ সফর উপলক্ষে শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা তার নিরাপদ যাত্রা এবং ইবাদত কবুলের জন্য দোয়া কামনা করেছেন।

Exit mobile version