নিউজ ডেস্ক অনলাইন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ছাত্র পরিবহন সম্পাদক এবং ঢাকা মহানগর পূর্ব শিবিরের সভাপতি মো. আসিফ আবদুল্লাহ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও নিজের পিতার সঙ্গে একটি ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, “কুড়িগ্রাম-১ এর সম্মানিত সংসদ সদস্য আনোয়ার চাচা এবং কুড়িগ্রামের চার এমপির নেপথ্যের কারিগর আমার সম্মানিত আব্বাকে সাথে নিয়ে দেশবাসীকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”
তার এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা পোস্টটিতে প্রতিক্রিয়া জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, মো. আসিফ আবদুল্লাহ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগর পূর্ব শিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
