Site icon হামার কুড়িগ্রাম

ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১৭–২৭ মার্চ পর্যন্ত ১০ দিন বন্ধ

ডেস্ক নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

জানা গেছে, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে সোনাহাট স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

এ সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version