Site icon হামার কুড়িগ্রাম

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৬-এ আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরীর শতভাগ সাফল্য

মোঃ মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী প্রতিনিধি

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৬ ইং-এ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরী অর্জন করেছে শতভাগ সাফল্য। চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আনন্দের বিষয় হলো অংশগ্রহণকারী প্রত্যেকেই বৃত্তি অর্জন করেছে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এ অভূতপূর্ব সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সমন্বয়েই এই গৌরবোজ্জ্বল সাফল্য সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, নৈতিক আদর্শ গঠন এবং আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরী আগামী দিনগুলোতেও এমন ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। এ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Exit mobile version