Site icon হামার কুড়িগ্রাম

ইউএনও বা সহধর্মিণীর নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা: উপজেলা প্রশাসনের সতর্কবার্তা

মোঃ মাইদুল ইসলাম

ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বা তাঁর সহধর্মিণীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি অজানা নম্বর থেকে ফোন করে কিছু ব্যক্তি ইউএনও বা তাঁর স্ত্রী পরিচয়ে টাকা চাওয়ার চেষ্টা করছে, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ আগস্ট একটি সতর্কীকরণ বার্তা ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করে বার্তায় বলা হয়:
“সাম্প্রতিক সময়ে ইউএনও বা তাঁর সহধর্মিণীর নাম ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। ইউএনও বা তাঁর সহধর্মিণী কখনোই কোনো অবস্থায় কারো কাছ থেকে টাকা চান না। এটি সম্পূর্ণ প্রতারণামূলক কাজ। কেউ এমন ফোন পেলে দয়া করে কোনো ধরনের লেনদেন করবেন না। সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।”

Exit mobile version