আমাকে নিয়ে মিথ্যা অপ- প্রচার ও অশালীন ভাষা ব্যবহার করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


hamarkur6 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন /
আমাকে নিয়ে মিথ্যা অপ- প্রচার ও অশালীন ভাষা ব্যবহার করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রিয় উলিপুর উপজেলাবাসী
আসসালামু আলাইকুম/আদাব।

আমাকে নিয়ে মিথ্যা অপ- প্রচার ও অশালীন ভাষা ব্যবহার করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমার স্নেহের ছোট ভাই কাজী মাহাদী হাসান ফারুকী সাংগঠনিক সম্পাদক,রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটির নেতা আমাকে নিয়ে ১লা সেপ্টেম্বর সোমবার ২০২৫ ইং তারিখে উত্তাল-বাংলা অন লাইন নিউজ পোর্টালে কুরুচিপূর্ণ অশালীন ভাষা ব্যবহার করে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে মিথ্যা বানোয়াট ও মনগড়া বিবৃতি দিয়েছেন।আমি তার এই মিথ্যা অপ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রিয় উলিপুর উপজেলাবাসী,

আপনাদের জ্ঞাতার্থে আমার কিছু ব্যক্তিগত বিষয় আপনাদের সামনে পেশ করছি।

আমি আব্দুস সোবহান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দেই।দীর্ঘ ৫ বছর সেনাবাহিনী তে কর্মরত থাকার পরে সেনাবাহিনীর চাকুরী ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করি।

দিনরাত পরিশ্রম করে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছি।কিন্তু আজকের অবস্থানে আসতে অনেক চড়ুই উতরাই পার করে আসতে হয়েছে।আমার সুদীর্ঘ ব্যবসায়ীক জীবনে রাজনীতি থেকে যোজন যোজন দূরে অবস্থান করেছি।

কিন্তু উলিপুর উপজেলা বাসীর কথা চিন্তা করে উলিপুর বাসীর সেবা করার মনবাসনা নিয়ে সব সময়ে তাদের পাশে থাকার জন্য রাজনীতি তে অংশ গ্রহণ করি।
রাজনৈতিক প্লাটফর্ম ছাড়া বৃহৎ পরিসরে সাধারণ মানুষের সেবা করার সুযোগ নাই।
এরই প্রেক্ষিতে আমি গত ৩০ শে আগস্ট জাতীয় পার্টির উলিপুর উপজেলার আহবায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়ে দলীয় রাজনীতির যাত্রা শুরু করি।

আমাকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অশালীন ভাষা ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে যা আমাকে চরমভাবে ব্যথিত করেছে।
শুধু তাই নয় আমার নামের সামনে জনদরদী শব্দ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি খুলে প্রচার প্রচারণা চালাচ্ছি বলে তিরস্কার করে আমার নামকে বিকৃত করা হয়।

অথচ Abdus Sobhan এই নামের আইডি টি ছাড়া আমার আর অন্য কোন ফেসবুক আইডি নাই।

সেই সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগীতা করার অভিযোগ আমার বিরুদ্ধে এনে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি দেওয়া হয়েছে।
যা সম্পূর্ণরূপে মিথ্যা ও মনগড়া বক্তব্য।
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে।আমি এই অপরাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।
সেই সাথে আমার বিরুদ্ধে অপ-প্রচার চালানো ব্যক্তিকে সর্তক করছি,পুনরায় এইধরনের ন্যক্কারজনক অপ-প্রচার চালানো হলে আমি আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবো।

ধন্যবাদান্তে
আব্দুস সোবহান
প্রকাশক,
দৈনিক বায়ান্নর আলো ও চেয়ারম্যান,সাফা গ্রুপ।।