ডেস্ক নিউজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অসহায় এক বৃদ্ধার জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। পাশাপাশি ঘর উদ্বোধনের সময় তার পরিবারের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।
জানা যায়, উপজেলার আনছারহাট ডাকঘরের অন্তর্গত তেলিয়ানীর পাড় এলাকার বাসিন্দা খোতেজা বেওয়া (স্বামী: মৃত উমর আলী) দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন তার জন্য একটি নতুন ও নিরাপদ টিনের ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
নতুন ঘর পেয়ে খোতেজা বেওয়া ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মো. মতিয়ার রহমান, মো. জাহাঙ্গীর, মো. নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, মো. সেলিম, মো. হাফিজুর রহমান, মো. বাবু, মো. গোলাম মোস্তফা, মো. মাহাবুব রহমান, মো. লেবু (সাংবাদিক), মো. আব্দুর রহিম লিটন, মো. নাছিমুল হক, মো. মিজানুর রহমান মিজান (সাংবাদিক), মো. আশিক, মো. আসাদুজ্জামান আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






