বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটে ছয় বছর বয়সী এক শিশুকে মিষ্টির খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নারায়ণ চন্দ্র (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনয় অ‌ভিযুক্ত নারায়ণকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে রাজারহাট পুলিশ।

বিজ্ঞাপন

নারায়ণ চন্দ্র উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় নারায়ণ চন্দ্র তাকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বাড়ির একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী‌র প‌রিবার। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার প‌রিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর শিশুর পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে শনিবার রাতেই রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্রকে গ্রেফতার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, শনিবার রাতেই অ‌ভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]