বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

৫ দিনে প্রবাসী আয় চার হাজার কোটি টাকা

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় চার হাজার এক কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, আগের বছরের (২০২৪ সাল) জুলাইয়ের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৮১ দশমিক ৬০ শতাংশ। অপরদিক চলতি বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২৮০ কোটি ৬০ লাখ ডলার। আগের বছরের (২০২৪ সাল) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৩ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মেতে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।

বিজ্ঞাপন

আরও সংবাদ

নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য

অক্টোবর 7, 2026

মাইদুল ইসলাম মামুন নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক হ্যান্ডমেড পণ্য। হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি, পাইপ ক্লিনার ফুলের বুকেট, কী-রিং ও বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা জান্নাত ইসলাম জারা। জান্নাত ইসলাম জারা বর্তমানে ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি নিজের ভালোলাগা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন ‘Zara’s […]

ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১৭–২৭ মার্চ পর্যন্ত ১০ দিন বন্ধ

মার্চ 17, 2026

ডেস্ক নিউজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। জানা গেছে, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সকল […]

নাগেশ্বরীতে শ্রেষ্ঠ সুগন্ধি ও সুন্নাহভিত্তিক পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা—আস-সুন্নাহ শপ

জানুয়ারি 13, 2026

নিউজ ডেস্ক ইসলামী আদর্শ, সুন্নাহ ও রুচিশীল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আস-সুন্নাহ শপ। ধর্মপ্রাণ মুসলমানদের দৈনন্দিন প্রয়োজন ও ইবাদতে সহায়ক সামগ্রী এক ছাদের নিচে সহজলভ্য করতেই এই সুন্নাহভিত্তিক প্রতিষ্ঠানের যাত্রা। আস-সুন্নাহ শপে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি উন্নতমানের আতর ও সুগন্ধি, পবিত্র আল-কুরআন (তাফসিরসহ ও […]