ডেস্ক নিউজ
কুড়িগ্রাম পৌরসভার হাসপাতালপাড়া এলাকায় মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে জনাব ওয়াহেদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক হিসেবে জনাব আয়নাল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মো. ওয়ায়েস কারনী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে একাধিক সদস্য রাখা হয়েছে। এছাড়া কমিটির সঙ্গে হাসপাতালপাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও যুক্ত রয়েছেন।

নতুন কমিটির সদস্যরা জানান, হাসপাতালপাড়া এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
তারা কমিটির কার্যক্রম বাস্তবায়নে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।






