বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

হাদী হত্যাকাণ্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার ।। উলিপুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৯) ডিসেম্বর জুমার নামাজ শেষে উপজেলার মসজিদুল হুদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদুল হুদা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে ইনকিলাব মঞ্চ উলিপুর শাখার ব্যানারে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারাবী, যুবনেতা নাজমুল হকসহ ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাযজ্ঞ। তারা এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]