বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্নাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার বাস টার্মিনাল চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হোসেন সোহেল মনার সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাসেলুর রহমান রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, ইদ্রিস আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দ, যুগ্ন আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, অন্যতম সদস্য কাজী নিজাম, যুব দলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদল মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিএনপি পরিবার। জুলাই-আগষ্টে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। ১৭ বছর দেশের মানুষ ভোটে দিতে পারেনি, আজ মানুষ যখন স্বাধীন ভাবে ভোট দেয়ার কথা চিন্তা করছে তখন কেউ কেউ পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ভোট বাতিলের ষড়যন্ত্র করছে। স্বেচ্ছাসেবক দল বিগত সময়ের মত যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

এতে উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সংগঠনটির দশটি ইউনিয়নর হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]