বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল ইমরান।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ মন্ডল, আল মিজান মাহিন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন এবং স্মৃতিময় ছবি তোলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশ নবনির্মিত ভবনটি উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]