বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবির

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। তার নেতৃত্বে ৭ সদস্যের মনিটরিং সেল কার্যক্রম পরিচালনা করবেন এবং এই টিমের প্রধান থাকবেন মোহাম্মদ আলী আবির।

মনিটরিং সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর সহকারী পরিচালক (আইন) এবং দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী আবির ।

বিজ্ঞাপন

সেলের কাঠামো অনুযায়ী, ৮টি বিভাগ থেকে ৮ জন সাংবাদিক নির্বাচিত হবেন। এছাড়াও জেলা ইউনিট থেকে থাকবেন ৮ জন, যেখানে একজন প্রধান এবং বাকি ৮ জন সদস্য। তাঁরা কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবেন। দেশের ৬৪ জেলা থেকে সাহসী সাংবাদিকরা সেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মনিটরিং সেলের প্রধান লক্ষ্য হলো—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা-হুমকির তথ্য পর্যবেক্ষণ করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রতিকার নিশ্চিত করা। এছাড়া সাংবাদিকদের ওপর নির্যাতন বা হামলার ঘটনা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।

সাংবাদিক সমাজের নেতারা আশা প্রকাশ করেছেন, মনিটরিং সেল কার্যকরভাবে কাজ করলে সাংবাদিকদের ওপর হুমকি ও হামলা উল্লেখযোগ্যভাবে কমবে, এবং তারা আরও নির্ভীকভাবে জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে সক্ষম হবেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]