বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্রাকের বেপরোয়া ধাক্কায়, কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত-৩

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

ট্রাকের বেপরোয়া ধাক্কায় বিধ্বস্ত হয়েছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের গাড়ি। মঙ্গলবার (১৭ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৬টায় রংপুর-কুড়িগ্রাম সড়কের
কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রীজ এলাকায় পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক পিছনের দিক দিয়ে সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিধ্বস্ত হয়। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

পুলিশ জানায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যকে বহনকারী গাড়িতে পিছনের দিক দিয়ে ক্ষিপ্র গতিতে ধাক্কা দেয় ফলে সংসদ সদস্যের মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা বা থাকার কারণে রংপুর-কুড়িগ্রাম সড়কটি প্রায় নিয়ন্ত্রণহীন থাকে। বেপরোয়া যান চলাচলের কারণে এই দূর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি এবং সংসদ সদস্য আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন ২জন গুরতর আহত তাদেরকে রংপুর মেডিকেলে ভর্তি করানো হয়েছে। গুরুতর আহতরা হলেন গাড়ির চালক আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫)।

এদিকে এমপির গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোন ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বাহয়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোন ঘটনা নয়, এটি সড়ক দূর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দূর্ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]