Site icon হামার কুড়িগ্রাম

শেখ হাসিনার রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ করল দ্য রেড জুলাই কুড়িগ্রাম

ডেস্ক নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) বিকেলে খুশিতে মিষ্টি বিতরণ করেন দ্যা রেড জুলাই কুড়িগ্রাম। পথচারী, রিকশাচালক, পরিবহণ শ্রমিকসহ আরও লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন সংগঠনটির জেলা আহ্বায়ক সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, ‘১৯৭৫ সালে শেখ মুজিবের মৃত্যুর পর সারাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল।

আজ শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর আবার সারাদেশে মিষ্টি বিতরণ হচ্ছে। এটাই ছাত্র-জনতার ইতিহাস। আজ আমাদের অনেক খুশি লাগছে। আমাদের যেসব ভাইয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন, তাদের আত্মা আজ শান্তি পাচ্ছে। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফেরত এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।

Exit mobile version